আর মাত্র কিছুক্ষণের ব্যাপার৷ তারপরেই পৃথিবীর দিকে ধেয়ে আসবে সবচেয়ে বড় ও দ্রততম গ্রহাণু৷ বিজ্ঞানীরা বলছেন ২০০ বছরে পৃথিবীর সবচেয়ে কাছে আসতে চলেছে এই গ্রহাণু৷ নাসার পক্ষ থেকে এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে Asteroid 2001 FO32৷
আর্থ স্কাইয়ের এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই গ্রহাণু প্রতি সেকেন্ডে ২১ মাইলের গতিতে এগিয়ে চলেছে৷ আর গতি তে এগিয়ে আসার ফলেই ২১ মার্চ মানে আজকে পৃথিবীর সবচেয়ে কাছে আসবে গ্রহাণু Asteroid 2001 FO32৷ তবে প্রতিবেদনে জানানো হয়েছে, পৃথিবীর সবচেয়ে কাছে এলেও, এর দুরত্ব হবে ১.২৫ মিলিয়ন মাইল৷
নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, আকারে বড় হলেও খালি চোখে কিন্তু মোটেই দেখা সম্ভব নয় এই গ্রহাণুকে৷ দেখতে হলে শক্তিশালী টেলিস্কোপ ব্যবহার করতে হবে৷ বিজ্ঞানীরকা জানিয়েছেন এরপর ফের ২০৫২ সালে ২২ মার্চে দেখা যেতে পারে Asteroid 2001 FO32৷
আর্থ স্কাইয়ের আরেকটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, Asteroid 2001 FO32 দেখতে পাবেন দক্ষিণ গোলার্ধে থাকা মানুষজন৷ মূলত, দক্ষিণ আকাশেরই অবস্থান করবে Asteroid 2001 FO32৷ ২০০১ সালে এই প্রথম এই গ্রহাণু আবিষ্কার করে Lincoln Near-Earth Asteroid Research. তাহলে রেডি থাকুন আর কিছুক্ষণ পরেই আকাশে ঘটবে এই মহাজাগতিক ঘটনা৷-এই সময়
আরো পড়ুনঃ পবিত্র রমজান মাসে মসজিদে তারাবি নামাজ আদায় করার অনুমতি দিল আমিরাত
সংযুক্ত আরব আমিরাতে এ বছর পবিত্র রমজান মাসে মসজিদে তারাবি নামাজ আদায় করার অনুমতি দেয়া হয়েছে। দেশটির জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ।
প্রতিবেদনে বলা হয়, তারাবির নামাজ আদায়ের অনুমতি আসলেও মসজিদে করোনার বিধিনিষেধ অমান্য করা যাবে না। এশা ও তারাবি মিলে নামাজের সর্বাধিক ৩০ মিনিট সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। নামাজ শেষ হওয়ার পরপরই মসজিদ বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নারীরা মসজিদে যেতে পারছে না। তাদের উপস্থিতির ওপর নিষেধাজ্ঞা এখনো চলমান রাখা হয়েছে।
কর্তৃপক্ষ কিয়াম-উল-লায়ল অর্থাৎ রমজানের শেষ দশ দিনের মধ্যরাতে প্রদত্ত বিশেষ নামাজের বিষয়ে করোনার সংক্রমণের ওপর নির্ভর করে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবে।
উল্লেখ্য, আমিরাতে করোনাভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত বছরের মার্চ মাসে মসজিদ প্রথম বন্ধ করা হয়েছিল। মসজিদ বন্ধ থাকায় তারাবির নামাজ ঘরে আদায় করতে হয়েছিলো। এরপর জুলাইয়ে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের জন্য পুনরায় চালু হয়, তবে শুক্রবারের জুমার নামাজ শুরু হয় ৪ ডিসেম্বর।

Post a Comment